ডাঃশিব্বিরআহমেদ
বাতাবি লেবু পুষ্টিগুনে ভরপুর এক ফলের নাম।এই ফল জাম্বুরা বা ছোলম নামেও পরিচিত।এ লেবু বিভিন্ন জাতের হয়ে থাকে।কোন জাতের ভেতর লাল টকটকে,কোনটির ভেতর আবার সাদা।কোনোটির স্বাদ মিষ্টি, আবার কোনোটির টক।মৌসুমি ফল...
হিসাবে বাংলাদেশে এর যথেষ্ট সমাদর রয়েছে।বাতাবি লেবুর অনেক ঔষধি গুন রয়েছে।বাতাবি লেবু ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসা ও প্রতিরোধে ভুমিকা রাখে বলে মনে করা হয়।শরীরের দুষিত ও বিষাক্ত বস্তু নিঃসরনে বাতাবি লেবুর ভুমিকা প্রমানিত।বাতাবি লেবুর রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।যে কোন ধরনের কাটাছেড়া ও ক্ষত সারাতে,যকৃত,দাঁত ও মাড়ির সুরক্ষায় বাতাবি লেবুর জুড়ি নেই।তাছাড়া বাতাবি লেবু বয়স ধরে রাখা এবং বুড়িয়ে যাওয়া বিলম্বিত করে।১০০ গ্রাম এর সম পরিমান এক কাপ বাতাবি লেবুতে মোট শক্তির পরিমান ৩৭ ক্যালরি,কার্বোহাইড্রেট ৯.২ গ্রাম,চিনি ৭ গ্রাম।এসিডিক হবার কারনে খাদ্য পরিপাকে বাতাবি লেবু অত্যন্ত সহায়ক।হজম হবার পর বাতাবি লেবুর রস এলক্যালাইন রিএকশন তৈরি করে হজমে সহায়তা করে।বাতাবি লেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমানে বায়োফ্লাভোনয়েড,যা ক্
যানসার কোষ বিস্তার রোধে সহায়তা করে।অতিরিক্ত ইষ্ট্রোজেন থেকে শরীরকে মুক্ত রাখার কারনে ব্রেষ্ট ক্যানসার এর চিকিৎসা ও বিস্তার রোধে বাতাবি লেবু ভুমিকা রেখে থাকে।অতিরিক্ত ভিটামিন সি থাকার কারনে ধমনীর ইলাষ্টিক অবস্থা ও দৃঢ়তা বজায় রাখতে বাতাবি লেবু সহায়ক।জ্বর,ডায়াবেটিস,নিদ্রাহীনতা,গলার ক্ষত,পাকস্থলী ও প্যানক্রিয়াস এর ক্যানসার এবং অন্যান্য সংক্রামক রোগ চিকিৎসা ও প্রতিরোধে এবং শরীরের ক্লান্তি ও অবসাদ নিরাময়ে বাতাবি লেবুর জুড়ি নেই।বাতাবি লেবুতে রয়েছে পেকটিন যা ধমনীর রক্তে দুষিত পদার্থ জমা হতে বাধা দেয় এবং দুষিত পদার্থ বের করতে সহায়তা করে।রক্তে কোলেষ্টেরল এর মাত্রা কমিয়ে হৃদপিন্ড সুরক্ষা ও হৃদরোগ জনিত জটিলতা থেকে শরীরকে রক্ষা করে।শরীরের ওজন কমাতেও বাতাবি লেবু সহায়তা করে।বাতাবি লেবুর ফ্যাট বার্নিং এনজাইম শ্বেতসার ও সুগার শোষন করে ওজন কমাতে সহায়তা করে।রক্তের লোহিত কনিকাকে টক্সিন ও অন্যান্য দুষিত পদার্থের হাত থেকে রক্ষা করে বিশুদ্ধ অক্সিজেন পরিবহনে সহায়তা করে।
No comments:
Post a Comment
thanks...............ur comment