Tuesday, 6 November 2012

আমার একটি কথা ও ভ্রমন

লিখেছেন : ডাঃ শিব্বির আহমেদ

গতকাল জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের ১ম দিন কার্যক্রম মনিটর করতে প্রত্যন্ত এলাকায় যাবার পথে আমতলি বাজারে মিষ্টির দোকানে জিলাপির উপর মাছি বসে থাকায় ছবি তুলতে গেলে দোকানি বললো,“ ছবি তুলছেন কেন?”।আমি বল্লাম,“তোমার জিলাপি দেখতে খুব সুন্দর,তাই।” ...
ছবি তুলে চলে যেতেই দোকানি বললো,“কিছু খাবেন না?” আমি বল্লাম,“ আর একদিন এসে খাব।” বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এভাবেই খোলা খাবার বিক্রি হচ্ছে।আর এসব খাবার খেয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের পেটের পীড়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হতে হচ্ছে অসংখ্য মানুষকে।এর দায়ভার আমার উপর ও বর্তায়।কিন্তু জনবল কম থাকায় সঠিকভাবে নজরদারি করাও সম্ভব হচ্ছেনা।স্যানিটারি ইনসপেক্টরকে ডেকে তিরস্কার করে এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করলাম।কিন্তুএ ব্যাপারে জনগনকে সচেতন হতে হবে।

No comments:

Post a Comment

thanks...............ur comment